শ্রীমঙ্গল প্রতিনিধি

১৪ নভেম্বর, ২০১৬ ১৫:৫১

শ্রীমঙ্গলে কৃষকদের মধ্যে ১০টি পাওয়ার টিলার বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে ১০টি পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) দুপুর ১ টায় শ্রীমঙ্গল কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব পাওয়ার টিলার বিতরণ করা হয়। জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব পাওয়ার টিলার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রণধীর কুমার দেব, উপজেলা নির্বাহী অফিসার মো. শহীদুল হক, শ্রীমঙ্গল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব বেভুল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুকল্প দাস প্রমুখ।

প্রসঙ্গত, শ্রীমঙ্গল উপজেলার ৯ টি ইউনিয়নের ১০টি কৃষক দলের মধ্যে এই ১০টি পাওয়ার টিলার বিতরণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত