১৯ নভেম্বর, ২০১৬ ২১:২৮
৩৫ তম বিসিএস পরীক্ষায় সিলেট জেলা থেকে উত্তীর্ণ হয়েছেন ৮ জন। পুলিশ ভ্যারিফিকেশন শেষে শনিবার এই ৮ জনকে নিজ কার্যালয়ে ডেকে আনেন পুলিশ সুৃপার।
শনিবার সকালে নিজের কার্যালয়ে বিসিএস উত্তীনদের হাতে ফুল দিয়ে অভিনন্দিত করেন সিলেটের পুলিশ সুপার মো: মনিরুজ্জামান। এরপর তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) জ্যোতির্ময় সরকার।
শুভেচ্ছা বিনিময়কালে ৩৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে পুলিশ সুপার বিভিন্ন উপদেশ ও দিকনির্দেশনা প্রদান করে বলেন, তোমাদের মেধা ও কর্মের মাধ্যমে দেশ ও দেশের জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং অন্যান্য বিসিএস কর্মকর্তাদের সাথে সম্পর্ক অটুট রাখবে। এসময় তিনি সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
আপনার মন্তব্য