২০ নভেম্বর, ২০১৬ ১৪:২৬
জনসভাস্থল পরিদর্শন করছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত
জ্বালানী তেলের দাম কমানোর ব্যাপারে ডিসেম্বর মাসে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
রোববার (২০ নভেম্বর) দুপুরে সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, এ মাসেই এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ নাগাদ জ্বালানি তেলের দাম কমতে পারে।
এসময় তিনি আরো বলেন, ২৩ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সিলেট সফর দিয়েই আগামী নির্বাচনের প্রচারণা শুরু করবে আওয়ামী লীগ।
এর আগে আলিয়া মাদ্রাসা মাঠের জনসভাস্থলের সার্বিক প্রস্ততি ঘুরে দেখেন অর্থমন্ত্রী। আগামী ২৩ নভেম্বর সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামীলীগের জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আপনার মন্তব্য