২০ নভেম্বর, ২০১৬ ১৯:২৭
আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমনকে স্বাগত জানিয়ে সিলেটের বিশ্বনাথে আনোয়ারুজ্জামান বলয়ের (আ’লীগ একাংশ) নেতারা প্রচার মিছিল করেছেন।
রোববার (২০ নভেম্বর) বিকেলে যুক্তরাজ্য আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর ছবি সম্বলিত ব্যানারে বিশ্বনাথে বিশাল প্রচার মিছিল বের করা হয়। বিশ্বনাথ নতুনবাজার থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের পুরনো বাজারসহ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বাসিয়া ব্রিজে গিয়ে সমাপ্ত করা হয়।
মিছিল পরবর্তী পথসভায় বক্তারা বলেন, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি শেখ হাসিনার সিলেট সফরের সংবাদে গ্রামে-গঞ্জে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এজন্য আওয়ামী লীগের আদর্শবান ও ত্যাগী নেতাকর্মীরা গ্রামে গঞ্জে নিরলশভাবে প্রচারভিযান চালিয়ে যাচ্ছেন। নেত্রীর প্রচার মিছিল করতেও সুবিধাভোগী ও নব্য আওয়ামী লীগরা দাঙ্গাহাঙ্গামার ভয় দেখিয়ে প্রচার মিছিলে বাঁধা দেওয়ার চেষ্টা করছে। আমরা সময়ে তাদের সমূচিত জবাব দেব।
বক্তরা বলেন, অর্থ রোজগারের জন্য যারা আওয়ামী লীগ করে তারা ক্ষমতার আওয়ামী লীগ করতে পছন্দ করে। আওয়ামী লীগের জন্য ত্যাগ করা তাদের পছন্দ নয়। তাই সুবিদা শেষ হলেই ছিটকে পড়ে। দলের ত্যাগী নেতাকর্মীরা এধরনের ডিগবাজদের দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
বিশ্বনাথ উপজেলা আ’লীগের সাবেক সভাপতি হাজী মজম্মিল আলীর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি বিমল চন্দ্র দাস, জবেদুর রহমান, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিন, যুগ্ম সাধারণ সম্পাদক এএইচএম ফিরোজ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল মুকিদ, সাবেক যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক শেখ বাবরুছ আলী, শ্রম বিষয়ক সম্পাদক বশারত আলী বাছা, সাংস্কৃতিক সম্পাদক সমর কুমার দাস, সহ-প্রচার সম্পাদক বশির আহমদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সদস্য মঞ্জুর আলী, শাহ আপ্তাব আলী, গোলাম নুর, আছাব উদ্দিন, আব্দুর রব।
পথ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পীর লিয়াকত হোসেন, অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী লোকমান আহমদ, দৌণতপুর ইউনিয়নের সাবেক সভাপতি আব্দাল মিয়া, সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, আইন বিষয়ক সম্পাদক জাহেদ তালুকদার, আ.লীগ নেতা আব্দুল কাদির, আজিজুর রহমান, মাস্টার হানিফ আলী, লিয়াকত আলী, রাজন মিয়া, কাওছার চৌধুরী, আব্দুর রহিম কামালী, আব্দুর রকিব, আফরুজ আলী, মোস্তফা মিয়া, আরকুম আলী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মোঃ সিতার মিয়া, জেলা যুবলীগ নেতা মাসুদ আহমদ, যুবলীগ নেতা শাহ আলম খোকন, সুহেল তালুকদার, ফজলু মিয়া, রুহেল খান, আমির আলী, নাছির মিয়া, শাহিন মিয়া, আব্দুল আকিদ, ছাত্রলীগ নেতা সঞ্জিত বৈদ্য, সালমান আহমদ, লিটন মিয়া, রাসেল আহমদ সানি, মিজানুর রহমান, মোবারক হোসেন, মিজানুর রহমান, রাসেল আহমদ, বিল্লাল হোসেন, রুবেল আহমদ, সুজন আহমদ, জমির আহমদ, রওশন আহমদ, নজির আহমদ প্রমুখ।
আপনার মন্তব্য