মাধবপুর প্রতিনিধি

২০ নভেম্বর, ২০১৬ ২২:৪৫

মাধবপুরে বিয়ে বাড়িতে ২ হিজড়াকে পিটিয়ে আহত

হবিগঞ্জের মাধবপুরে ২ হিজড়াকে পিটিয়ে আহত করেছে বিয়ে বাড়ির লোকজন।

রোববার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার আউলিয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে মারধরের শিকার হিজড়া সর্দার স্বপ্না বাদী হয়ে মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্বপ্না জানান, রোববার দুপুরে আউলিয়াবাদ গ্রামে ইলু মিয়ার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গেলে ইলু মিয়া ও তার ছেলে মাসুক মিয়া তাদের উপর অতর্কিত হামলা চালান। হামলায় রিতা হিজড়া (২২) ও স্বপ্না হিজড়া (৪০) আহত হন। তাদের মাধবপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতাদির হোসেন জানান, হিজড়াদের অভিযোগ পেয়েছি। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত