নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর, ২০১৬ ২০:০৬

সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হলেন কিবরিয়া তাপাদার

সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হিসেবে পদন্নোতি পেলেন অধ্যাপক একেএম গোলাম কিবরিয়া তাপাদার। সোমবার তিনি এ সংক্রান্ত কাগজ পান। এরআগে দীর্ঘদিন তিনি শিক্ষাবোর্ড চেয়ারম্যানের চলতি দায়িত্বে ছিলেন।

চেয়ারম্যানের পূর্ণ দায়িত্ব পাওয়া প্রসঙ্গে গোলাম কিবরিয়া তাপাদার বলেন, আজকেই আমি চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার চিঠি পেয়েছি। তিনি বলেন, আমি দুই বছর ধরে শিক্ষাবোর্ড চেয়ারম্যানের চলতি দায়িত্বে ছিলাম। কিন্তু পূর্ণাঙ্গ অধ্যাপক না হওয়ায় এতোদিন চেয়ারম্যানের পূর্ণ দায়িত্ব পাইনি। মাস দেড়েক আগে আমি অধ্যাপক হিসেবে পদন্নোতি পাই। এরপর আমাকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

সিলেটের বিয়ানীবাজারে জন্ম নেওয়া গোলাম কিবরিয়া তাপাদার ১৯৮৮ সালে বিয়ানীবাজার সরকারী কলেজের প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। তিনি সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক এবং সচিবের দায়িত্বেও ছিলেন। 

আপনার মন্তব্য

আলোচিত