সিলেটটুডে ডেস্ক

২২ নভেম্বর, ২০১৬ ১৮:৫৯

জাসদ আওয়ামী লীগের মুখপাত্র নয়: গিয়াস আহমদ

সুনামগঞ্জ শহরের পুরাতন শিল্পকলা একাডেমি মিলানায়তনে জেলা জাসদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) বিকেল ৫ টায় অনুষ্ঠিত সম্মেলনে জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গিয়াস আহমদ বলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আওয়ামী লীগের মুখপাত্র নয়। ‘জাসদের নিজস্ব একটা বক্তব্য আছে, নিজস্ব একটা চরিত্র আছে, নিজস্ব একটা ইতিহাস আছে।

গিয়াস আহমদ আরো বলেন, ‘জাসদের স্পষ্ট ঘোষণা স্বাধীন বাংলায় স্বাধীনতা বিরোধী কোনও রাজনৈতিক দলকে বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না।’

এ সময় তিনি জাসদের নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, ‘জাসদের নীতি আদর্শকে জলাঞ্জলি দিয়ে মন্ত্রীসভার মগডালে বসে ক্ষমতার স্বাদ ভোগ করবো আর জাসদের হাজার হাজার নেতাকর্মীরা না খেয়ে রাস্তায় ঘুরবে তা হতে পারে না। সেই নেতাকে জাসদের নেতাকর্মীরা মেনে নেবে না। জাসদ রাজপথের দল, সৈনিকের দল সেই পথেই থাকবে।’

সম্মেলন জেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু সুফিয়ানের সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক সোহরাব আলী, সহ সম্পাদক মো. জাহির হোসেন, এইচএম জাকারিয়া সুমন, আবুল হাসনাত খান, শরীফ আহমদ, শীরন মিয়া ও জুয়েল চৌধুরী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত