২৩ নভেম্বর, ২০১৬ ১৫:৪৪
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় নবম শ্রেণীর এক ছাত্রী অপহরণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার রাতে দুই সহোদরকে আসামী করে ওই অপহরণ মামলা দায়ের করেন মেয়েটির বাবা।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ফাতেমা বেগম (১৫) গত ১২ নভেম্বর থেকে নিখোঁজ থাকার ৯ দিন পর উপজেলার চাঁনপুর (কদমতলী) গ্রামের সুশান্ত কর (২০) ও ও তার ভাই প্রশান্ত কর (১৮) এর বিরুদ্ধে অপহরণ মামলাটি দায়ের করেন মেয়েটির বাবা, উপজেলার সদর ইউনিয়নের নয়াহালট গ্রামের মোহাম্মদ আলী ওরফে কাচা মিয়া।
মামলায় কাচা মিয়া উল্লেখ করেন, প্রশান্ত কর দীর্ঘদিন ধরেই তার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিলো। পরে প্রশান্ত, তার ভাই সুশান্ত’র সহযোগিতায় জোরপূর্বক তুলে নিয়ে যায় ফাতেহাকে।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আতিকুর রহমান বলেন, অপহ্ণতস্কুল ছাত্রী ও আসামীদের খোঁজ করা হচ্ছে। সন্ধান পেলেই দ্রুত উদ্ধার করা হবে। তবে প্রাথমিক অনুসন্ধানে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো বলে ধারণা করা গেছে।
আপনার মন্তব্য