ছাতক প্রতিনিধি

২৩ নভেম্বর, ২০১৬ ২০:৩৩

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২৫

ছাতকে বাড়িয়ান ভুমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ২৫ ব্যাক্তি আহত হয়েছেন। গুরুতর আহত ৪ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

বুধবার সকালে দক্ষিন খুরমা ইউনিয়নের ছোট মায়েরকোল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, মৃত মোবারক আলীর পুত্র গ্রামের কাপ্তান মিয়া ও মৃত ইসকন্দর আলীর পুত্র ফারুক মিয়ার মধ্যে বাড়িয়ান ভুমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জ বাজারে কাপ্তান মিয়া ও ফারুক মিয়ার মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে বুধবার সকালে দু’পক্ষের লোকজন তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নুর মিয়া ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের অন্তত ২৫ ব্যাক্তি আহত হয়। গুরুতর আহত কাপ্তান মিয়া(৭০), সাজিয়া বেগম(৩০), পারভিন আক্তার(৩০) ও হিনারা বেগম(৪০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফারুক মিয়া(৪৫), সুজন মিয়া(৩৫), মুহিবুর রহমান(২৮), সানুর আলী(৩৫), আবাছ আলী(৬০), লাইলী বেগম(১২), আখলুছ মিয়া(৪০), ছফেদ আলী(৪০), আব্দুল কদ্দুছ(৪৫), সাজু মিয়া(২০), নুরুল ইসলাম(৫৫), ছুরাব আলী(৩৫)সহ অন্যান্য আহতদের ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত