২৫ নভেম্বর, ২০১৬ ০০:৪৮
১৩ নভেম্বর দুপুরে ছিনতাইয়ের পর সন্ধ্যায় টাকাগুলো উদ্ধার করে পুলিশ
নগরীর কাজিটুলা থেকে ইইনিলিভার বাংলাদেশের ৭০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আেরা দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে নগরীর আম্বরখানা থেকে দু'জন গ্রেপ্তার করে কতোয়ালি থানা পুলিশ। এদের একজনের নাম আবুল কাশেম, অপরজনের নাম জানা যায়নি।
কতোয়ালি থানার ওসি সুহেল আহমদ দুজনকে গ্রেপ্তারের তথ্য জানিয়ে বলেন, বৃহস্পতিবার তাদের আদালতে তোলে রিমান্ড চাইলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৩ নভেম্বর দুপুরে নগরীর কাজিটুলা থেকে ইউনিলিভারের ৭০ লক্ষ টাকা ছিনতাই হয়। ওই সন্ধ্যায়ই বালুচরের একটি বাসায় অভিযান চালিয়ে টাকাগুলো উদ্ধার করে পুলিশ। এসময় আনুর হক ও কাওসার আহমদ নামে দুজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ।
জানা যায়, ১৩ নভেম্বর আম্বরখানা বড়বাজারের ডিপো অফিস থেকে ২ জন হিসাব রক্ষক একটি প্রাইভেট কার (নং সিলেট খ-১১-০১৬৯) যোগে নগদ ৭০ লাখ টাকা নিয়ে এক্সিম ব্যাংক জিন্দাবাজার শাখায় যাচ্ছিলেন। তারা উত্তর কাজিটুলার কাহের মিয়ার গলি নামক স্থানে আসার পর ৪টি মোটর সাইকেল ও ১টি সিএনজি অটোরিকশা যোগে একদল ছিনতাইকারি গাড়িটির গতিরোধ করে এবং তারা গাড়িটি ভাংচুর করে ৭০ লাখ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।
আপনার মন্তব্য