নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর, ২০১৬ ১৮:৩৫

বিএমএ’র কেন্দ্রীয় মহাসচিব হলেন দুলাল, মোর্শেদ সহ-সভাপতি

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব নির্বাচিত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের উপ মহাপরিচালক ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল। এছাড়া সহ সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও গাইনী বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোর্শেদ আহমদ চৌধুরী।

সিলেট থেকে এই প্রথম বিএমএ’র কেন্দ্রীয় শীর্ষ পদে দুই চিকিৎসক নির্বাচিত হলেন।

সিলেটের ডা. দুলাল ও ডা. মোর্শেদ বিএমএ’র নির্বাচনে ডা. মোস্তফা জালাল-ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল প্যানেল থেকে নির্বাচন করেন। ওই প্যানেলের সভাপতি প্রার্থী ডা. মোস্তফা জালালও নির্বাচিত হয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত