নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০১৬ ১৮:০৯

সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে মদসহ গ্রেপ্তার এক

র‍্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার রামপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৪ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদসহ একজনকে গ্রেপ্তার করে।

শনিবার (২৬ নভেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে এএসপি মো. আফজাল হোসেনের নেতৃত্বে জনৈক ইউসুফ আলীর বাড়ীর সামনে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. বিল্লাল হোসেন(৪৪)। তিনি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার রামপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র।

উদ্ধারকৃত মদ ও গ্রেপ্তারকৃত আসামীকে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত