নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০১৬ ১৮:৫৯

লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকা গেলেন সৈয়দ আশরাফ

ছুটি শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। রোববার তিনি লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকা ফিরেন।

রোববার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে করে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করেন সৈয়দ আশরাফ। সেখানে কিছুক্ষণ যাত্রাবিরতির পর ঢাকায় রওয়ানা দেন তিনি।

আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিলে সাধারণ সম্পাদক থেকে সরিয়ে সভাপতিমন্ডলির সদস্য করা হয় আশরাফকে। সম্মেলনের পর ছুটি নিয়ে লন্ডন যান জনপ্রশাসনের দায়িত্বে থাকা এই মন্ত্রী।

রোববার সকালে সৈয়দ আশরাফকে ওসমানী বিমানবন্দরে স্বাগত জানান সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় শ্রমীকলীগ সহসভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজসহ স্থানীয় কয়েকজন নেতা।

আপনার মন্তব্য

আলোচিত