নবীগঞ্জ প্রতিনিধি

২৯ নভেম্বর, ২০১৬ ১৬:০২

নবীগঞ্জের ইনাতগঞ্জে ৪২ পিস ইয়াবাসহ ৫ জন আটক

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

সোমবার (২৮ নভেম্বর) রাতে ইনাতগঞ্জের প্রজাতপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ইনাতগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মধ্যসমত গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে ছালে হক (৩০), বানিউন গ্রামের মতচ্ছির উল্লার ছেলে শেলু আহমেদ (২৫), প্রজাতপুর গ্রামের মৃত ইছমত উল্লার ছেলে সাদ মিয়া (২৬), মোস্তফাপুর (পাঠান বাড়ি) গ্রামের সমুজ খাঁনের ছেলে সমশের খাঁন (২৮), জগন্নাথপুর উপজেলার আলীপুর গ্রামের নিতেশ রায়ের ছেলে নিটু রায় প্রকাশ মিটু (৩৪)।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ওই এলাকার বিভিন্ন স্থানে অভিনব কায়দায় সর্বনাশা ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। এতে করে এলাকার উঠতি বয়সের ছেলে ও স্কুল কলেজের ছাত্ররা বিপথগামী হয়ে যাচ্ছে।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইনতাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ধর্মজিৎ সিনহার নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে প্রজাতপুর গ্রামে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় তাদের হাতেনাতে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট মাদক আইনে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

আপনার মন্তব্য

আলোচিত