২৯ নভেম্বর, ২০১৬ ১৯:২২
সিলেট নগরীর কাজলশাহ গ্রেপ্তার হওয়া হিযবুত তাহরীর সদস্য আব্দুল্লাহ জুবায়ের মুক্তারকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার সিলেট মহানগর মুখ্য হাকিম জুবায়েরের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জুবায়ের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও ভূগল বিভাগের দ্বিতীয় বর্ষের ২য় সেমিস্টারের শিক্ষার্থী।
গত সোমবার রাতে কাজলশাহস্থ পপুলার মেডিকেল সেন্টার থেকে ১৬টি লিফলেটসহ জুবায়েরকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। তিনি নাটোর জেলার কারাইগ্রাম থানার কালিকাপুর গ্রামের এসএম নূরুল ইসলামের ছেলে।
ওই রাতেই কতোয়ালি থানায় সন্ত্রাস দমন আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন পুলিশ পরিদর্শক অর্জুন চৌধুরী।
মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক অনুপ কুমার চৌধুরী গ্রেফতারকৃত জুবায়েরকে সিলেটের মুখ্য বিচারক সাইফুজ্জান হিরোর আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালতের বিচারক শুনানী শেষে ১০দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ।
তিনি বলেন, গ্রেফতারকৃত জুবায়েরের কাছ থেকে ১৬টি সরকার বিরোধী লিফলেট উদ্ধার করেছে পুলিশ। সে হিযবুত তাহরীর সক্রিয় কর্মী। সিলেটে দীর্ঘদিন থেকে কার্যকম চালিয়ে আসছে জুবায়ের। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত ১০দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আপনার মন্তব্য