জগন্নাথপুর প্রতিনিধি

২৯ নভেম্বর, ২০১৬ ২১:৩৬

জগন্নাথপুরে বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধ ও বাল্য বিবাহের কুফল সম্পর্কে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৯ নভেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানার  সভাপতিত্বে ও ইউপি সচিব মোহাম্মদ আব্দুল গফুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক নিশি কান্ত রায়, শিক্ষক দেবরাজ দাশ,আহমদ আলী,মো.জহিরুল ইসলাম, মসজিদের ইমাম মাওলানা আক্তার হোসেন,মাওলানা ওয়ারিছ উদ্দিন। এসময় ইউনিয়নের সকল ইমাম, বিভিন্ন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক,ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্ধসহ নানা শ্রেণী-পেশার লোকজন।

সভায় সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা বলেন, শিক্ষকদের দাবীর প্রেক্ষিতে আগামী এক সপ্তাহের আগে ইউনিয়ন পরিষদের সামনে বাল্য বিবাহ মুক্তমূলক একটি অভিযোগ বক্স স্থাপন করবেন বলে তিনি আশ্বাস প্রদান করেন। তিনি আরো বলেন,বাল্যবিবাহ মুক্ত করতে হলে সকর শ্রেণী-পেশার লোকজনদের সার্বিক সহযোগিতার প্রয়োজন। বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন গড়তে সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। প্রত্যেকটি গ্রামে বাল্য বিবাহ মুক্ত রাখতে গ্রামে গ্রামে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন। এ কমিটি গঠনের পর কেউ এসব অপকর্মে সাহস করতে পারবেনা।

সাংবাদিক ও মানবাধিকার-কর্মী গোলাম সারোয়ার বলেন, আইন ব্যবহার বা হুমকি দিয়ে বাল্য বিবাহ বন্ধ করা সম্ভব নয়। শুধু সামাজিকভাবে ব্যাপক সচেতনতা বৃদ্ধি করা হলেই বাল্য বিবাহ থেকে মুক্ত হওয়া সম্ভব। সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষে আমাদের বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে। নারীদেরকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত