নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০১৬ ২২:২৮

সিলেটে মোটরযানের হেডলাইটে কালো রঙ করার নির্দেশ, ১ ডিসেম্বর থেকে অভিযান

সিলেটে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সকল প্রকার মোটরযানের হেডলাইটে কালো রং করার আহ্বান জানিয়ে প্রচারণা চালাচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (২৯ নভেম্বর) নগরীতে মাইকিং এর মাধ্যমে এ প্রচারণা চালানো হয়।

ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে বাস, ট্রাকসহ সকল প্রকারের যানবাহনে তির্যক আলো প্রতিরোধে মালিক, শ্রমিকসহ সংশ্লিষ্টদের প্রতি এমন আহ্বান জানানো হচ্ছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) তোফায়েল আহমেদ সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাতের বেলা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সকল মোটরযানের হেডলাইটে কালো রঙ করার জন্য প্রচারণা শুরু করেছি। ৩০ নভেম্বরের মধ্যে হেডলাইটে কালো রঙ করতে হবে। আগামী ১ ডিসেম্বর থেকে আমরা এ বিষয়ে অভিযানে নামবো।"

আপনার মন্তব্য

আলোচিত