০১ ডিসেম্বর, ২০১৬ ১১:৫৫
মহান বিজয়ের মাস ডিসেম্বরকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে সিলেটের জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি শহিদ মিনারে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদিনের সঞ্চালনায় শহিদ মিনারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের কমিশনার মো. জামাল উদ্দিন আহমেদ।
বক্তব্য রাখেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ভবতোষ রায় বর্মণ।
আপনার মন্তব্য