সিলেটটুডে ডেস্ক

১৮ এপ্রিল, ২০১৫ ১১:৪৯

কোম্পানীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সিলেটে বজ্রপাতে সরাই মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত সরাই মিয়া জেলার কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা আদর্শ গ্রামের বাসিন্দা।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় আদর্শ গ্রামের হাওরে এ বজ্রপাতের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সন্ধ্যায় মাঠে গরু চরাচ্ছিলেন সরাই মিয়া।এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে স্থানীয়রা তার মৃতদেহ উদ্ধার করেন।

আপনার মন্তব্য

আলোচিত