০৬ ডিসেম্বর, ২০১৬ ১২:৫৮
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ছাত্রদলের সকল ধরনের সাংগঠনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে জেলা ছাত্রদল।
সোমবার (৫ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে জেলা ছাত্রদল।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, রবিবার দুপুর ১২ টা থেকে কুলাউড়া উপজেলা ছাত্রদলের সর্ব প্রকার সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করে স্বাক্ষর প্রদান করেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক ও জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন উজ্জ্বল এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গাজী মারুফ।
কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক ও জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন উজ্জ্বল বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী কুলাউড়ার ছাত্রদলের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।
আপনার মন্তব্য