০৭ ডিসেম্বর, ২০১৬ ১৫:৩৩
হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে দূধর্ষ ডাকাত শাহজাহান মিয়া (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৭ ডিসেম্বর) ভোর রাতে মাধবপুর বাস স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সুত্রে খবর পেয়ে মাধবপুর থানার উপ পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম একদল পুলিশ নিয়ে ঐ এলাকায় অভিযান চালিয়ে হিরণ আলীর ছেলে শাহজাহান মিয়াকে গ্রেপ্তার করেন।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, গ্রেপ্তার শাহজাহান মিয়ার বিরুদ্ধে মাধবপুর থানায় ৩টি ডাকাতি মামলা রয়েছে। সে দীর্ঘ দিন যাবত পলাতক ছিল।
বুধবার সকালে শাহজাহান মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার মন্তব্য