নবীগঞ্জ প্রতিনিধি

০৭ ডিসেম্বর, ২০১৬ ১৫:৪৬

নবীগঞ্জে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা

শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ- এই শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ পালিত হচ্ছে।

এ উপলক্ষ্যে বুধবার (৭ ডিসেম্বর) সকালে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নবীগঞ্জ জোনাল অফিসের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্টিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাজিনা সারোয়ারের সভাপতিত্বে ও পল্লী বিদ্যুৎ নবীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম আব্দুল বারীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথ, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান, প্রকৈশলী সৈয়দুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, পল্লী বিদ্যুতের এজিএম সাইফুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদৎ হোসেন, নবীগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মতিউর রহমান মুন্না প্রমুখ।

এসময় পল্লী বিদ্যুৎ নবীগঞ্জ জোনাল অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত