১১ ডিসেম্বর, ২০১৬ ২১:৪৪
ছাত্রীদের যৌন হয়রানি করার অভিযোগে মৌলভীবাজারের কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।
রোববার (১১ ডিসেম্বর) বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, নানা প্রলোভন দেখিয়ে ছাত্রীদের যৌন হয়রানি করেন কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আয়ুব আলী। ক্লাস চলাকালীন সময়েও তিনি শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণ করেন।
অবিলম্বে অধ্যক্ষ আয়ুব আলীকে বহিষ্কারের দাবি জানান তারা।
আপনার মন্তব্য