সিলেটটুডে ডেস্ক

১২ ডিসেম্বর, ২০১৬ ১২:০৪

সিলেট জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীদের প্রতীক বরাদ্দ

সিলেট জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ দেয়া হয়।

সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম চারজন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন।

চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট লুৎফুর রহমান (আনারস), অধ্যাপক এনামুল হক সরদার (কাপপিরিচ), প্রবীণ আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন আহমদ লালা (ঘোড়া) এবং মোহাম্মদ ফখরুল ইসলাম (মোটরসাইকেল) প্রতীক পেয়েছেন।

নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা যায়, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, সদস্য পদে ১০৫ জন এবং সংরক্ষিত সদস্য পদে ২৮ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে।

উল্লেখ্য, আগামী ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।  নির্বাচনে জেলার ১৫টি ওয়ার্ডের ১ হাজার ৪৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

আপনার মন্তব্য

আলোচিত