মৌলভীবাজার সংবাদদাতা

১২ ডিসেম্বর, ২০১৬ ১৫:৫৮

মৌলভীবাজারে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

জেলা পরিষদ নির্বাচন

আসন্ন মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে ৫ চেয়ারম্যান প্রার্থী, সদস্য প্রার্থী ও সংরক্ষিত মহিলা সদস্যদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে ।

সোমবার (১২ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম এবং জেলা নির্বাচন অফিসার কাজি মো. ইস্তাফিজুল হক আকন্দ প্রার্থীদের নিকট প্রতীক বরাদ্দ দেন।

বরাদ্দ অনুযায়ী সাবেক সাংসদ এমএম শাহীন পান আনারস প্রতীক। আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান পেয়েছেন চশমা প্রতীক। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা এম,এ রহিম শহীদ পেয়েছেন মোটর সাইকেল। যুক্তরাজ্য সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন সাবুল পেয়েছেন প্রজাপতি প্রতীক। স্বতন্ত্রপ্রার্থী ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের চেয়ারম্যান সুয়েল আহমদ পেয়েছেন তালগাছ প্রতীক।

এছাড়াও মোট ১৫টি ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের মধ্যেও প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত