১২ ডিসেম্বর, ২০১৬ ১৬:০০
সিলেটের কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কে মোটর সাইকেলে যাত্রী পরিবহনের প্রতিবাদে জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘটে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। গত বৃহস্পতিবার থেকে সিলেট কোম্পানীগঞ্জ সড়কে সিএনজি অটোরিক্সা চালকদের ধর্মঘটের কারণে ৫দিন ধরে চরম দুর্ভোগে পরতে হচ্ছে সাধারণ যাত্রীদের।
গতকাল রোববার (১১ ডিসেম্বর) বিকেলে ধর্মঘটের ৪র্থ দিনে সিলেট জেলা অটোরিক্সা-সিএনজি শ্রমিক ইউনিয়ন- ৭০৭ এর সভায় শ্রমিক নেতারা তাদের দাবি মেনে নিতে প্রশাসনের প্রতি আহবান জানিয়ে বলেন, সিলেট-কোম্পানীগঞ্জ ও ভোলাগঞ্জ সড়ক দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। মারাত্মক ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করে আসছিলেন ওই এলাকার বাসিন্দারা। তার উপর ঝুকিপূর্ণভাবে অবৈধ মোটর সাইকেলে একটি মহল যাত্রী পরিবহনের যে তৎপরতা শুরু করেছেন তাতে করে সমস্যা আরো প্রকট হয়ে উঠেছে।
এসময় শ্রমিক নেতারা, দাবি না মানলে সিলেট জেলা পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের আজ সোমবারের সভা থেকে কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে বলে জানান।
আপনার মন্তব্য