১২ ডিসেম্বর, ২০১৬ ১৮:৪৮
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল হক ইমন দিরাইয়ে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন।
সোমবার (১১ ডিসেম্বর) সকালে দিরাই পৌর মেয়রের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র মোশাররফ মিয়া, প্যানেল মেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব, কাউন্সিলর ইদন মিয়া, এবিএম মাসুম প্রদীপ, মফিজুর রহমান জুয়েল, পংকজ পুরকায়স্থ, সেতু চৌধুরী, সবুজ মিয়া, সোয়েল চৌধুরী প্রমুখ।
মতবিনিময়কালে ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন তাই মুক্তিযুদ্ধের সপক্ষের সবাই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালনকালে দিরাই শাল্লার উন্নয়নে কোটি কোটি টাকা বরাদ্দ দিয়েছি। আওয়ামীলীগ সরকার উন্নয়নের রাজনীতি করে জানিয়ে তিনি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে তাকে ভোট দেয়ার আহবান জানান।
ব্যারিষ্টার এম এনামুল হক ইমন আরো বলেন, বর্তমানে সরকারের কাছ থেকে জনপ্রতিনিধিরা যা ভাতা পান তা খুবই কম যদি নির্বাচিত হই তাহলে জননেত্রী শেখ হাসিনার সাথে কথা বলে জনপ্রতিনিধিদের ভাতা বৃদ্ধি ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে চশমা প্রতীকে ভোট দেওয়ায় আহবান জানান ।
মতবিনিময়ে বক্তব্য রাখেন আওয়ামীলীগ মনোনীত সদস্য প্রার্থী এডভোকেট সোহেল আহমদ, রাজ রানী চক্রবর্তী।
আপনার মন্তব্য