মাধবপুর প্রতিনিধি

১২ ডিসেম্বর, ২০১৬ ২৩:১৬

মাধবপুরে নারী নির্যাতন মামলায় শিক্ষক কারাগারে

হবিগঞ্জের মাধবপুরে নারী নির্যাতন মামলায় মোহাম্মদ আলী মামুন নামে এক শিক্ষকে কারাগারে রয়েছেন। এই ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।

মামলার সূত্রে জানা যায়, উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের বাসিন্দা মহব্বত আলী ও তার ভাই উপজেলার কালিরবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী মামুন দুইজন মিলে যৌতুকের জন্য মহব্বত আলীর স্ত্রী মোছা সুমা আক্তারকে নির্যাতন করত।

তাদের নির্যাতনের অতিষ্ঠ হয়ে গৃহবধূ মোছা সুমা আক্তার ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। এই মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন আদালত। পরে মাধবপুর থানা এসআই মুসলে উদ্দিন গত ৪ ডিসেম্বর রাতে উপজেলার কালিরবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী ওরফে মামুনকে গ্রেফতার করে বিচারিক আদালতে প্রেরন করলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।

আপনার মন্তব্য

আলোচিত