১৩ ডিসেম্বর, ২০১৬ ২০:২২
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় মৃত হাজী ছত্তার মিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডে ১টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (১২ডিসেম্বর) রাত ১০ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।
জগন্নাথপুর থানার ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, রাত ১০ টার দিকে আগুনের লেলিহান শিখা দেখে সবাই আগুন নেভাতে ছুটে আসেন। কিন্তু মুহুর্তের মধ্যে এ আগুন পাশ্বর্বতী বসতঘরে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে জগন্নাথপুর থেকে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর মধ্যে বসত ঘরটি পুরোপুরি ভস্মিভূত হয়ে যায়।
বাড়িটি দেখাশোনার দায়িত্বে থাকা হাজী আবু তালেব মিয়া জানান, আনুমানিক রাত ১০ ঘটিকার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরে থাকা ব্রিটিশ পাসপোর্ট সহ স্বর্ণালংকার, ঘরের আসবাব পত্র ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
জগন্নাথপুর ফায়ার সার্ভিসের ফায়ার ম্যান ওয়াজ আহমদ জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আপনার মন্তব্য