১৩ ডিসেম্বর, ২০১৬ ২১:৩৪
মৌলভীবাজারের বড়লেখায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে দিবসটি উপলক্ষে বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে পৌর শহরে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে ইসলামীয়া মার্কেটের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়।
পথসভায় উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা আঞ্জুমানে তালামীযে ইসলামিয়ার সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক কেএম ছালেহ আহমদ কবির, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আব্দুল মুমিত, মুহাম্মদ নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহেদ আহমদ জুয়েল, উপজেলা আঞ্জুমানে তালামীযে ইসলামিয়ার সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন রুহেল প্রমুখ।
আপনার মন্তব্য