নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর, ২০১৬ ১২:৪৯

লালাবাজারে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৮

সিলেট-ঢাকা মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮ জন।

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে লালাবাজারের সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাহিন আহমদ (৩০), জেসমিন (৩৫) ও সুজন (৩৫)। আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭ টার দিকে কুমিল্লা ট্রান্সপোর্টের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে।

নিহতদের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর দুর্ঘটনার খবর নিশ্চিত করে সিলেটটুডে টোয়েন্টফোর ডটকমকে জানান, নিহতদের লাশ মর্গে পাঠানো হয়েছে। আহতদেরও চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত