১৫ ডিসেম্বর, ২০১৬ ২১:১৯
এক মোটরসাইকেলে করে তিনজন আরোহী যাচ্ছিলেন শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার। হঠাৎ মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়ানো রোলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন দুই আরোহী। আহত হন একজন।
মৌলভীবাজার সদর উপজেলার নিতেস্বর এলাকায় বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঘটে দুর্ঘটনা। এ সময় রাস্তায় ঘন কুয়াশা থাকে। কুয়াশার কারণে চালক ওই রোলার দেখতে পাননি বলে ধারণা মৌলভীবাজার মডেল থানার ওসি অকিল উদ্দিনের।
নিহতরা হলেন সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের কদুপুর গ্রামের হাফিজ আব্দুর রশিদ এর ছেলে আশফাক (২৫) ও সিলেটের গোলাপগঞ্জ এলাকার আমির আলীর ছেলে কামরুল ইসলাম (২৫)।
আহত রফিকুল ইসলাম তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানান, কদুপুর এলাকায় ব্রীজের কিছু দুরে শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কের মধ্যখানে রাস্তা মেরামত কাজে ব্যবহৃত রুলারটি ছিলো। এই এলাকায় বিদ্যুতের কোনও সুবিধা না থাকায় অন্ধকারে রোলারটির অবস্থান দেখা যাচ্ছিল না। বুধবার দিবাগত রাত প্রায় সাড়ে বারোটার দিকে মোটর সাইকেল নিয়ে শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার যাচ্ছিলেন নিহতরা।
এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রুলারের সাথে ধাক্কা লাগলে আরোহী তিনজনই গুরুত্বর আহত হন।
স্থানীয় ও অপর যানবাহনের লোকজন আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর আরোহীকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মৌলভীবাজার মডেল থানার ওসি অকিল উদ্দিন বলেন, লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
আপনার মন্তব্য