১৬ ডিসেম্বর, ২০১৬ ০২:২০
মহান বিজয় দিবস উপলক্ষ্যে নগরীর কাজিরবাজার সেতুতে বিজয় উৎসবের আয়োজন করেছে 'বিজয় বাংলা' নামে একটি সংগঠন। আজ (শুক্রবার) সন্ধ্যায় বিজয় উদযাপন করতে একসাথে ৪শ’টি ফানুস উড়ানো হবে সংগঠনের পক্ষ থেকে। এছাড়া আতশবাজি ও 'জাগো বাংলা সংগীতের' আয়োজন করা হয়েছে।
এই আয়োজনের জন্য ফেসবুকে খোলা 'বিজয় উৎসব উদযাপন ২০১৬' নামের ইভেন্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। এই আয়োজন সফল করার লক্ষ্যে প্রসক্লাবে সংবাদ সম্মেলনও করেছেন আয়োজকরা। এসময় জানানো হয় বিজয়ের ৪৫ বছর উদযান করতে প্রথমবারের মতো এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত কাজিরবাজার সেতুতে চলবে এ উৎসব।
আয়োজকরা জানান, উৎসবে লাল-সবুজের আবহে তৈরি ৪শ’ ফানুস একসাথে উড়ানো হবে। এছাড়া থাকছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান এবং আতশবাজি।
আপনার মন্তব্য