বিশ্বনাথ প্রতিনিধি

১৬ ডিসেম্বর, ২০১৬ ২১:৫১

বিজয় দিবসে বিশ্বনাথে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার দুপুরে স্থানীয় রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসন তাদের এ সংবর্ধনা দেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীন দেশ পেয়েছি আর বঙ্গবন্ধু কণ্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা অর্থনৈতিক মুক্তি পেয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাব পরাগ তালুকদারের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়মান হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি পংকি খান ও সাধারণ সম্পাদক বাবুল আখতার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হক বিশ্বনাথ থানার অফিসার্স ইনচার্জ ওসি মনিরুল ইসলাম পিপিএম এবং মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার ওয়াহিদ আলী।

অনুষ্ঠানে উপজেলা আ’লীগ নেতা আসাদুজ্জামান, শাখাওয়াত হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, যুগ্ম-আহবায়ক আশিক আলী ও আলতাব হোসেনসহ উপজেলা আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত