কুলাউড়া প্রতিনিধি

১৭ ডিসেম্বর, ২০১৬ ১৬:২৭

কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজার জেলার কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াসিন নুর (২০) নামের এক বিদ্যুৎ শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ১২টায় কুলাউড়া শহরের একটি হোটেলে সংস্কার কাজের সময় কম্প্রেসারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। নিহত ইয়াসিন নুর সুনামগঞ্জ সদর উপ‌জেলার মুরাদপুর গ্রামের সৈয়দ নুরের ছেলে।

জানা যায়, শনিবার রাত সা‌ড়ে ১২টায় কুলাউড়া শহরের নাজমা হোটেলে এক‌টি টিউবও‌য়ে‌লের সংস্কার কাজ করার সময় ক‌ম্প্রেসা‌রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উল্লেখ্য জীবিকা নির্বা‌হের তাগিদে দীর্ঘ‌দিন যাবত উপ‌জেলার পৃ‌থিমপাশা ইউনিয়নে বাস কর‌তেন ইয়া‌সিন নুর।

কুলাউড়া থানার ডিউটি কর্মকর্তা উপ পু‌লিশ প‌রিদর্শক মাসুদ জানান, নিহত ইয়া‌সিন‌কে ম‌র্গে পাঠা‌নোর জন্য প্রস্তু‌তি চল‌ছে । ত‌বে প‌রিবা‌রের পক্ষ থে‌কে জেলা প্রশাস‌কের কা‌ছে ময়নাতদ‌ন্ত না করার আবেদন ক‌রে‌ছে । অনুম‌তি পে‌লে লাশ প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসু‌দ্দোহা পি‌পিএম ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান, এ ঘটনায় থানায় এক‌টি অপমৃত্যু মামলা দা‌য়ের কর‌া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত