সিলেটটুডডে ডেস্ক

১৮ ডিসেম্বর, ২০১৬ ০০:৪১

১১ দাবিতে সিলেটে শেভরনের কর্মীদের মানববন্ধন আজ

চাকুরী হারানো আতঙ্কে দিন কাটছে বহুজাতিক গ্যাস সরবরাহকারী কোম্পানি শেভরনের কর্মকর্তা-কর্মচারীদের। এজন্য সিলেটের বিভিন্ন গ্যাসক্ষেত্রে কর্মরতরা চাকুরী স্থায়ীকরন সহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনে নামছেন।

আজ (রোববার) বেলা সাড়ে ১০টায় শেভরন সিলেটের প্রধান কার্যালয় লাক্কাতুরায় শেভরনে কর্মরতরা মানববন্ধনের আয়োজন করেছে। মানবন্ধনে চাকুরী স্থায়ীকরনসহ ১১ দফা কর্মসূচীও ঘোষনা করবেন তারা।

আরও পড়ুন : উৎকণ্ঠায় সিলেটের ৩ গ্যাসক্ষেত্রে কর্মরত শেভরনের ৩৭৫ কর্মী

১১ দফা কর্মসূচীর মধ্যে রয়েছে, বকেয়া বাৎসরিক মুনাফা আদায়, চাকরী স্থায়ীকরণ, প্রতিবছর বাৎসরিক বেতন বৃদ্ধি, শ্রমিক কল্যাণ তহবিল সংযুক্তকরণ, জ্বালানী খনিজ ক্ষেত্রে শ্রমিক শ্রমিক কর্মচারীদেও ঝুঁকি ভাতা সংযুক্তকরণ, শ্রমিক কর্মচারীদের বাসস্থান ও যোগাযোগ ভাতা সংযুক্তকরণ, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বৈষম্য নীতি দূরিকরণ, অনাদায়ী ছুটি নগদিকরণ, সাপ্তাহিক ছুটি দুই দিন ধার্য্য করা, প্রত্যেক শ্রমিক কর্মচারীদের বীমায় সংযুক্তকরণ ও বেতন বৈষম্য দূরিকরণ।

আপনার মন্তব্য

আলোচিত