শ্রীমঙ্গল প্রতিনিধি

১৮ ডিসেম্বর, ২০১৬ ১৮:৩৩

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ব্র্যাকের সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে নেতৃত্ব দেন শ্রীমঙ্গলের সহকারি কমিশনার (ভূমি) বিশ্বজিত কুমার পাল। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিগণ অভিবাসী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

আপনার মন্তব্য

আলোচিত