১৮ ডিসেম্বর, ২০১৬ ২২:৫০
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় রবিবার (১৮ ডিসেম্বর) জুড়ী-লাঠিটিলা ও জুড়ী-ফুলতলা সড়কের উপর নবনির্মিত ৫টি সেতুর উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।
এগুলো হচ্ছে-গোয়ালবাড়ি, নাগমন্দির, ভবানীপুর, রাণীমোড়া ও সাগরনাল সেতু। সড়ক বিভাগের বাস্তবায়নে এতে সরকারের ব্যয় হয়েছে প্রায় ৫ কোটি টাকা।
পৃথক এসব উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের মৌলভীবাজার জেলা নির্বাহী প্রকৌশলী উৎফল সামন্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বদরুল হোসেন, সফিক আহমদ, থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, সড়ক ও জনপথ বিভাগের মৌলভীবাজার জেলা উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল ওয়াহেদ চৌধুরী, উপ-সহকারি প্রকৌশলী সাইফুল ইসলাম, যুবলীগ নেতা অটল কৃষ্ণ কৃষাণ শিবেন, সাবেক ছাত্রলীগ সভাপতি শেখরুল ইসলাম প্রমুখ।
আপনার মন্তব্য