১৯ ডিসেম্বর, ২০১৬ ১৫:৪৩
শ্রীমঙ্গল বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের মেছো বাঘ (মাদী) দুটি বাচ্চার জন্ম দিয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে ফাউন্ডেশনে গিয়ে দেখা যায়, সদ্য পৃথিবীর আলো দেখা প্রাণীটি কনকনে ঠান্ডার মধ্যে নেচে-খেলে বেড়ে উঠছে। মেছো বাঘের শাবক দু'টি তার মায়ের দুধ পান করছে।
শ্রীমঙ্গল বন্য প্রানী ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব প্রাণীগুলোকে আপন সন্তানের মমতায় লালন করেন। তিনি বলেন, পরিবেশের মূল অংশ বন্য প্রাণী। তাই আমাদের সকলকেই বন্য প্রাণীকে ভালোবাসতে হবে।
তিনি জানান, ৪ বছর পর গত বুধবার রাতে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের খাঁচায় পোষা মেছো বাঘটি (মাদি) প্রথমবারের মতো এ শাবক দু'টির জন্ম দেয়।
জন্মের পর শাবক দু'টিকে তার মাসহ আলাদা করে পৃথক একটি খাঁচায় রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সেবা-যত্ন ও খাবার দেয়া হচ্ছে। মা মেছো বাঘটি তার শাবক দুটিকে পরম মমতায় লালন করছে। শাবক দু'টিকে দেখতে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে প্রতিদিন ভিড় করছেন উৎসুক জনতা।
আপনার মন্তব্য