সিলেটটুডে ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০১৬ ১৮:৪২

সিলেটে বই পড়া উৎসব মঙ্গলবার

সিলেটে প্রায় সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বইপড়া উৎসবের উদ্বোধন মঙ্গলবার (২০ ডিসেম্বর)।

বেলা ২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেবেন প্রধান অতিথি বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান, বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

এক দশক ধরে চলে আসা এ উৎসবের এবারের আসরে অংশ নিচ্ছে প্রায় এক সহস্রাধিক শিক্ষার্থী। শিক্ষার্থীদের পাশাপাশি অনুষ্ঠানে দেশের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। জীবনমান উন্নয়ন প্রয়াসী সংস্থা ‘ইনোভেটর’ এর আয়োজনে এ বইপড়া উৎসব অনুষ্ঠিত হচ্ছে। ‘জ্ঞানের আলোয় অবাক সূর্যোদয়!/ এসো পাঠ করি/ বিকৃতির তমসা থেকে/ আবিষ্কার করি স্বাধীনতার ইতিহাস’ স্লোগানকে সামনে রেখে ২০০৬ সাল থেকে এ অনুষ্ঠান চলে আসছে।

উদ্বোধনী অনুষ্ঠান সফলের লক্ষ্যে ইতোমধ্যে আয়োজকদের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। বইপড়া উৎসবের প্রধান উদ্যোক্তা ও ইনোভেটরের মুখ্য সঞ্চালক রেজওয়ান আহমদ ও বইপড়া উৎসবের প্রধান উদ্যোক্তা ও ইনোভেটরের নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব বইপড়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত