বিয়ানীবাজার প্রতিনিধি

২০ ডিসেম্বর, ২০১৬ ১৬:২০

বিয়ানীবাজারে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

বিয়ানীবাজারে দেউলগ্রামে ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাষ্ট ইউকের উদ্যোগে এলাকার শীতার্তদের মধ্যে ৩৫০টি কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে শাহজালাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানে দেউলগ্রাম জাগরণ সংঘের সাধারণ সম্পাদক আলী হোসেনের পরিচালনায় ও মাসুক উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খাঁন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়ার বাজার ইউপি চেয়ারম্যান এ. এফ. এম আবু তাহের, কানাডা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও তৈমূননেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইয়াহিয়া আহমদ, দেউলগ্রাম ওয়েলফেয়ারস এন্ড এডুকেশন ট্রাষ্ট ইউকের সদস্য এনাম উদ্দিন,শামস আহমদ খান, শাহিন আহমদ, নোমান উদ্দিন, আছার উদ্দিন, আব্দুল লতিফ, ড. রুহুল আলম মো: জাকারিয়া, জুনেদ আহমদ, দেউলগ্রাম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক আমির হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত