সিলেটটুডে ডেস্ক

২০ ডিসেম্বর, ২০১৬ ২৩:২৯

কথাসাহিত্যিক সেলিনা হোসেনকে ঘিরে আনন্দ আড্ডা

প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনকে ঘিরে সিলেটের সাহিত্য-সংস্কৃতিকর্মীরা এক আনন্দঘন আড্ডায় মিলিত হয়েছিলেন। মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় নগরের বারুতখানা এলাকার মনির ম্যানশনে এ আড্ডা অনুষ্ঠিত হয়। এতে সিলেটের সামাজিক-সাংস্কৃতিক-শিক্ষা-পেশাজীবী অঙ্গনের শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

    আড্ডায় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কর আইনজীবী সুপ্রিয় চক্রবর্তী রঞ্জু, শিশুসাহিত্যিক তুষার কর, কবি শুভেন্দু ইমাম, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের কোষাধ্যক্ষ এ এফ মুজতাহিদ, উদীচী সিলেটের সভাপতি এ কে শেরাম, বাংলাদেশ ওভারসিজ সিলেটের প্রধান নির্বাহী শামসুল আলম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল উদ্দিন ভূঞা, সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শামছুল আলম, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য মোকাদ্দেস বাবুল, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজের পরিচালক মুকির হোসেন চৌধুরী, সিলেট কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সমরবিজয় সী শেখর, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর রেজওয়ান আহমদ, সিলেট এমসি কলেজের সহযোগী অধ্যাপক রজত কান্তি সোম মানস প্রমুখ।

    আড্ডায় আরও উপস্থিত ছিলেন বইপত্রের সত্বাধিকারী সেলিমা সুলতানা, সম্মিলিত নাট্য পরিষদের পরিচালক চম্পক সরকার, সাবেক পরিচালক নিরঞ্জন দে, কবি পুলিন রায়, সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ ড. মোস্তাক আহমাদ দীন, সিলেট শিশু একাডেমীর জেলা সংগঠক সাইদুর রহমান ভূইঞা, প্রথম আলো সিলেটের নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী, কবি সঞ্জয় কুমার নাথ, ব্যাংক কর্মকর্তা নির্মল কান্তি তালুকদার, গোলাপগঞ্জ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ পাল, নাট্য সংগঠক হুমায়ূন কবীর জুয়েল, দেবব্রত চৌধুরী লিটন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব, গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হীরা লাল গোপ, সিলেট এমসি কলেজের প্রভাষক দিলীপ রায়, সিলেট সরকারি মহিলা কলেজের প্রভাষক রিংকু তালুকদার, ৩৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ পল্লব হোম দাস, সিলেট অগ্রগামি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক সুভাষ চন্দ্র নাথ, আবৃত্তিকার নাজমা পারভীন, সিটি করপোরেশনের কর্মকর্তা হারান কান্তি সেন প্রমুখ।

    আরও উপস্থিত হয়ে আড্ডাকে প্রাণবন্ত করেছেন সম্মিলিত নাট্য পরিষদের যুগ্ম সম্পাদক সুপ্রিয় দেব শান্ত, বাউল বশিরউদ্দিন সরকার, ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবীর, চৈতন্য প্রকাশনের সত্বাধিকারী রাজীব চৌধুরী, কবি খালেদ উদ দীন, সাংবাদিক সজল ছত্রী, মঈনুদ্দিন আদর্শ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আলমগীর হোসেন, শিল্পী অরূপ বাউল, অচ্যুৎ চক্রবর্তী বর্ষণ, সাংবাদিক গুলজার আহমদ, আনিস মাহমুদ, দ্বোহা চৌধুরী, তুহিনুল হক তুহিন, মামুন হোসেন, মামুন পারভেজ, তন্ময় মোদক, নাবিদ হাসান, নাট্যকর্মী রকিবুল হাসান রুমন, সুনির্মল দাশ, পলাশ তালুকদার শিটন, অর্পণ তালুকদার, লেখক আবদুল হাই আল হাদী, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা মো. শাহান আহমেদ প্রমুখ। শুরুতেই স্বাগত বক্তব্য দেন সুমনকুমার দাশ।

    আড্ডায় সেলিনা হোসেন তাঁর লেখক হয়ে ওঠার গল্প শোনান। তিনি তাঁর বিভিন্ন বইয়ের লেখার গল্প এবং দেশের সাহিত্য-সংস্কৃতি নিয়ে খোলামেলা আলোচনা করেন। এ সময় উপস্থিত বিভিন্ন জনের নানা প্রশ্নেরও জবাব দেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত