মাধবপুর প্রতিনিধি

২১ ডিসেম্বর, ২০১৬ ১৭:৪১

মাধবপুরে ট্রাক খাদে পড়ে চালক নিহত

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাকসাইর নামক স্থানে ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছেন।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত চালকের নাম সাগর মিয়া (২২)। তিনি ঢাকার জেলার সাভার সদরের আমিন বাজার এলাকার মফিজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাক বাকসাইর নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পরে গেলে চালক নিহত হন।

মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দয়াল হরি ভৌমিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত