বড়লেখা প্রতিনিধি

২২ ডিসেম্বর, ২০১৬ ১৮:২৮

জুড়ীতে সাংবাদিক সেবিকা রানী মণ্ডলকে সংবর্ধনা

মৌলভীবাজারের জুড়ীতে দৈনিক ইত্তেফাক পত্রিকার সাব-এডিটর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ট্রেজারার ও জাতীয় প্রেসক্লাবের সদস্য সেবিকা রানী মণ্ডলকে সংবর্ধনা দিয়েছে অনলাইন নিউজ পোর্টাল জুড়ী টাইমস।

বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় জুড়ী টাইমস পরিবারের আমন্ত্রণে সাংবাদিক সেবিকা রানী মণ্ডল নিউজ পোর্টালটির অফিস পরিদর্শনে এলে পত্রিকার পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা সভায় জুড়ী টাইমসের সম্পাদক মণ্ডলীর সভাপতি আলহাজ্ব আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে ও সম্পাদক-প্রকাশক সাইফুল ইসলাম সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি দৈনিক ইত্তেফাক পত্রিকার সাব-এডিটর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ট্রেজারার ও জাতীয় প্রেসক্লাবের সদস্য সেবিকা রানী মণ্ডল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা বি.আর.ডি.বি এর চেয়ারম্যান বিধান দাস বাদল, দৈনিক মানবজমিন পত্রিকার জুড়ী উপজেলা প্রতিনিধি মো. ফখরুল ইসলাম, দৈনিক আমারদেশ পত্রিকার জুড়ী উপজেলা প্রতিনিধি হারিস মোহাম্মদ, জুড়ী টাইমস এর বার্তা সম্পাদক এম রাজু আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সুভল কৃষ্ণ মণ্ডল, ছাত্রলীগ নেতা দেব দুলাল দাস, জুড়ী টাইমসের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হোসাইন পলাশ, ইকবাল খান, প্রতিনিধি আছাদ উদ্দিন, কাতার প্রবাসী জামাল উদ্দিন।

আপনার মন্তব্য

আলোচিত