নিজস্ব প্রতিবেদক

২৩ ডিসেম্বর, ২০১৬ ১৭:১৩

জৈন্তাপুর থেকে অটোরিকশা ছিনতাই চক্রের ‘মূলহোতা’ আটক

সিলেটের জৈন্তাপুর থেকে শামসুল ইসলাম(৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৯। র‌্যাবের দাবি, শামসুল সিএনজি অটোরিকশা ছিনতাই চক্রের মূলহোতা ও চিহ্নিত মাদক ব্যবসায়ী।

শুক্রবার (২৩ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে জৈন্তাপুরের হরিপুর বাজার পশ্চিম বালিপাড়া এলাকা থেকে তাকে একটি চোরাই সিএনজি অটোরিকশা ও নগদ ৫০ হাজার ভারতীয় রুপীসহ আটক করা হয়।

পরে তাকে নিয়ে পৃথক অভিযান চালিয়ে আরও ২টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামালসহ শামসুল ইসলামকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানের নেতৃত্বে ছিলেন, র‌্যাব-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের এএসপি পিযুষ চন্দ্র দাস।

আপনার মন্তব্য

আলোচিত