২৩ ডিসেম্বর, ২০১৬ ২৩:৩৮
সুনামগঞ্জের ছাতকে এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রাতভর ধর্ষণ ও পাশবিক নির্যাতনের অভিযোগে একটি মামলা হয়েছে।
ঘটনার দু'দিন পর বৃহস্পতিবার রাতে ৩ জনকে আসামি করে ছাতক থানায় মামলাটি করেন মেয়েটির বাবা।
তরুণীর স্বজন ও পুলিশ জানায়, উপজেলার দক্ষিণ খুরমা ইউপির ভূঁইগাঁও (মুজরাইপাড়া) গ্রামের ওই তরুণীর সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক তৈরি হয় বিলাল আহমদের। গত মঙ্গলবার বিয়ের কথা বলে বিলাল ও তার সহযোরীরা তাকে একটি বাড়িতে ডেকে এনে রাতভর ধর্ষণ ও পাশবিক নির্যাতন চালায়। পরদিন সকালে পুলিশ মুক্তারপুর গ্রামের সমুজ আলীর বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
বিলাল ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের মুক্তারপুর গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে। ঘটনার পর থেকে আসামিরা পলাতক।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা করার পর আসামিদের গ্রেফতারে জোর তৎপরতা চলছে।
আপনার মন্তব্য