২৪ ডিসেম্বর, ২০১৬ ১৬:০২
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, মায়ানমারে মুসলিম হত্যার ব্যাপারে বর্তমান আওয়ামীলীগ সরকারের অবস্থা পরিষ্কার করা উচিত। সরকার কাদের পক্ষে অবস্থান নিচ্ছে। সরকার তাদের অবস্থান আজ পর্যন্ত পরিষ্কার করতে পারেনি। রোহিঙ্গা মুসলিমরা আমাদের ভাই আমরা তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। বাংলাদেশের মানুষ তাদের নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানানোর চেষ্টা অব্যাহত রেখেছেন সে জন্য বিএনপির পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই। আগামী দিনে সকল গণতন্ত্র মুক্তির আন্দোলনে আপনাদের সার্বিক সহযোগিতা রাজপথে কামনা করছি।
শনিবার (২৪ ডিসেম্বর) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মায়ানমারে রোহিঙ্গা মুসলিম হত্যার প্রতিবাদে সিলেট উন্নয়ন ফোরাম আয়োজিত মানব বন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট উন্নয়ন ফোরামের সভাপতি জহুরুল ইসলাম রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাই রাজনের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।
আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, মহানগর মুক্তিযোদ্ধা দলের আহবায়ক সালেহ আহমদ খছরু, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির শাহীন, মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপি নেতা লায়েছ আহমদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আসাদুল হক আসাদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না, মহানগর যুবদল নেতা কল্লেল জ্যোতি বিশ্বাস জয়, আব্দুল হাসিম জাকারিয়া, সুমন চক্রবর্তী, দিলাজ আহমদ, দিদার ইবনে তাহের লস্কার, নুর মোহাম্মদ খান তাইফুর, পান্না ঘোষ প্রমুখ।
আপনার মন্তব্য