ওসমানীনগর প্রতিনিধি

২৪ ডিসেম্বর, ২০১৬ ১৬:৫৮

ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে রাস্তা সংস্কারের রুলারে দুর্বৃত্তদের আগুন

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কের সংস্কার কাজে নিয়োজিত একটি রুলার ও একটি পেপার মেশিনে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।

শুক্রবার রাত সাড়ে ১২টর দিকে উপজেলার দয়ামীর ইউপির কুরুয়া ডিএম কমিউনিটি সেন্টারের পাশে ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সিলেট শহরের দিক থেকে অজ্ঞাতনামা একটি প্রাইভেটকারে এসে অজ্ঞাতনামা ২-৩ জন দুর্বৃত্ত উপজেলার কুরুয়া বাজারের ডিএম কমিউনিটি সেন্টারের পাশে রাখা ঠিকাদারি প্রতিষ্ঠান এম আর ইন্টারন্যাশনালের একটি রুলার ও একটি পেপার মেশিনে পেট্রোল ঢেলে আগুন দেয়। বাজারের দুই নৈশ প্রহরী বিষয়টি দেখে দুর্বৃত্তদের ধাওয়া করলে একটি মোবাইল ফোন ফেলে দুর্বৃত্তরা প্রাইভেটকার নিয়ে পালিয়ে যায়। খবরে পেয়ে তাজপুর ফায়ার ব্রিগেডের লোকজন ও এলাকাবাসী আগুন নিভান।

ঘটনার পর ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে নৈশ প্রহরী ও এলাকাবাসী দুর্বৃত্তদের ফেলে যাওয়া মোবাইলটি পুলিশের নিকট হস্তান্তর করেন।

ওসমানীনগর থানার এসআই অনুজ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর পর আমি ঘটনা স্থলে গিয়ে দুর্বৃত্তদের পাইনি এর আগেই তার পালিয়ে গেছে। তবে ঘটনাস্থলে দুর্বৃত্তদের ফেলে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করেছি। এ ব্যাপারে তদন্ত চলছে।

আপনার মন্তব্য

আলোচিত