বিশ্বনাথ প্রতিনিধি

২৪ ডিসেম্বর, ২০১৬ ১৮:০৯

বিশ্বনাথে ‘প্রবাসী এডুকেশন ট্রাস্ট’র উচ্চ শিক্ষা বৃত্তি

সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র ১৮তম বৃত্তি পরীক্ষা ও উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।

শনিবার (২৪ডিসেম্বর) বিকেলে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দরিদ্র ও মেধাবী ১১জন শিক্ষার্থীকে ১০হাজার টাকা উচ্চ-শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

এর আগে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্থানীয় রামসুন্দর হাইস্কুলে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় এবং মাদরাসা থেকে ৫শ’৫৩জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। বৃত্তি পরীক্ষা ও বৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্য রাখেন, ট্রাস্টের চেয়ারপার্সন মির্জা আসহাব বেগ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে ও ট্রাস্টের বাংলাদেশ কো-অর্ডিনেটর নিশিকান্ত পালের উপস্থাপনায় ট্রাস্ট কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ট্রাস্টের ইসি সদস্য মনির আলী, ডা: মাহবুব আলী জহির, ট্রাস্টি ফিরোজ আলী, মির্জা আসকির বেগ ও আব্দুল কদ্দুস। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের স্থানীয় কমিটির সাধারণ সম্পাদক মাষ্টার আব্দুল বারী।

পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার হল পরিদর্শন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মহি উদ্দিন আহমেদ, ট্রাস্টের সাবেক চেয়ারপার্সন আবদুস শহীদ চৌধুরী, ট্রাস্টি আবদুল গফুর ও চেরাগ আলী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শুভা আক্তার আঙ্গুর, রামসুন্দর হাইস্কুলের সাবেক শিক্ষক প্রবাসী জামাল আহমদ, শিক্ষানুরাগী মাওলানা আব্দুর রউফ, উষা রানী গোস্বামী, আবদুল হক, প্রবাসী জসিম উদ্দিন জুনেদ, ফখর উদ্দিন, সায়েক আহমদ।

আপনার মন্তব্য

আলোচিত