বড়লেখা প্রতিনিধি

২৪ ডিসেম্বর, ২০১৬ ২০:০২

মৌলভীবাজারে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

“সময়ের সাথে অবিরল অবিচল” এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ৬৪ বছরে পদার্পণ ও প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে মৌলভীবাজারে ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

শনিবার (২৪ ডিসেম্বর) প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি, শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভা এবং কেক কাটার আয়োজন করা হয়।

ইত্তেফাকের কুলাউড়া সংবাদদাতা ও জেলার প্রবীণ সাংবাদিক সুশীল সেন গুপ্তের সভাপতিত্বে এবং জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিবের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম। এতে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাহ্জালাল।

আলোচনা সভায় পুলিশ সুপার ছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাবে সহ-সভাপতি আব্দুল হামিদ মাহবুব, অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, সম্পাদক এস এম উমেদ আলী, প্রথম আলো প্রতিনিধি আকমল হোসেন নিপু, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল চন্দ্র দত্ত, দেশটিভি প্রতিনিধি সালেহ এলাহি কুটি, জনকণ্ঠ ও বাংলাভিশন প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, ঢাকা ট্রিবিউন এর জেলা প্রতিনিধি রজত কান্তি গোস্বামী, নাট্যকার খালেদ চৌধুরী, ইত্তেফাক শ্রীমঙ্গল সংবাদদাতা সৈয়দ নেছার আহমদ, ইত্তেফাক কমলগঞ্জ সংবাদদাতা নূরুল মোহাইমিন মিল্টন, ইত্তেফাক বড়লেখা সংবাদদাতা তপন কুমার দাস, মৌলভীবাজার মহিলা কলেজের ছাত্রী রুমা আক্তার, ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স লিডার সুমা আক্তার, ছাদিক আহমদ, জেবিন আক্তার, শিক্ষক মাধুরী মজুমদার, ব্র্যাক জেলা প্রতিনিধি মো. আরিফুর রহমান, জেলা শ্রেষ্ঠ কৃষক সালেহ আহমদ, রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মেহেদী হাসান, অনুষ্ঠান প্রযোজক মো. আল আমীন প্রমুখ।

পাঠক সমাবেশ ও আলোচনা সভা শেষে ইত্তেফাক পরিবারের পক্ষ থেকে জেলার একজন মেধাবী শিক্ষার্থী সুমা আক্তারকে পুরস্কার প্রদান করা হয়। পরে ইত্তেফাকে জন্মদিন উপলক্ষে আমন্ত্রিত অতিথিরা কেক কেটে উদ্বোধন করেন। অনুষ্ঠানমালায় শিক্ষক, ছাত্র, অভিভাবক, বিজ্ঞাপনদাতা, পাঠক, পত্রিকার এজেন্ট, ব্যবসায়ী, কৃষক, আইনজীবী, স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে সকলের উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে যায়। একে একে নানান শ্রেণি পেশার মানুষ সকাল সাড়ে ৯টা থেকে আসেন ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে।-

আপনার মন্তব্য

আলোচিত